News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২২শে
Image

উদয়পুরে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২২শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।।প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২২ জুলাই। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। খেলা হবে মহকুমা থানার বিপরীতে সোপিং কমপ্লেক্সের দ্বিতলে। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২০০ টাকা এন্ট্রি ফি সহ ২০ জুলাই এর মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (‌৮২৫৯৮০৪৮৩২) বা কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে। আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-‌৭,৯,১১ ও ১৩ বিভাগের প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখে এখন থেকে প্রতি মাসেই হবে ওই আসর। এর প্রথম পদক্ষেপ হিসাবে ২২ জুলাই হবে আসর। বিশ্বাস করি, এতে লাভবান হবে মহকুমার দাবাড়ুরা”। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।‌‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top