News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে যমুনার জলস্তর পৌঁছল ২০৭.৫৫ মিটারে; এখনও পর্যন্ত সর্বোচ্চ, বন্যা প্রবণ এলাকায় ১৪৪ ধারা
Image

দিল্লিতে যমুনার জলস্তর পৌঁছল ২০৭.৫৫ মিটারে; এখনও পর্যন্ত সর্বোচ্চ, বন্যা প্রবণ এলাকায় ১৪৪ ধারা

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ায় যমুনার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বুধবার সকালে পুরাতন দিল্লির রেলসেতুর কাছে যমুনার জলস্তর বেড়ে ২০৭.১৮ মিটারে পৌঁছেছে। পরে দুপুরে তা বেড়ে ২০৭.৫৫ মিটারে পৌঁছে যায়, গত ১০ বছরে এই প্রথম বার এতটা জলস্তর বেড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে এই জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। ফলে নিচু এলাকার পাশাপাশি আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্যা প্রবণ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি সরকার। প্রতিনিয়ত গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি সরকারও। দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় দিল্লি সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা নিয়মিত যমুনা নদীর কাছে মানুষকে সরানোর কাজ পরিচালনা করছি। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top