News Flash

  • Home
  • দেশ
  • “বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত’’, বললেন মমতা
Image

“বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত’’, বললেন মমতা

কলকাতা, ১২ জুলাই (হি. স.) : রাজ্যে ভোট সন্ত্রাস ঘিরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এমন শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫ দিনে ভোটের বলি ৪৭।

আর হিংসা-মৃত্যুর এই পরিসংখ্যানের মাঝেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত।’

এদিন মমতা স্পষ্ট করেন, ‘আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!

মুখ্যমন্ত্রী বলেন, ‘সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।’

এদিন তৃণমূলনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। যে ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?’

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top