News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ পাঁচ কুখ্যাত চোর পুলিশের জালে
Image

বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ পাঁচ কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ১২ জুলাই (হি.স.) : বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ পাঁচ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। সাথে দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া বিভিন্ন জিনিস পত্র সহ দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত পাঁচ যুবককের মধ্যে এক যুবক গত ২ বছর ধরে বাবার মৃত্যু হয়েছে বলে হভিশ পোশাক পড়ে আর্থিক সহায়তার জন্য শহরের বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছিল। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সে। চোর চক্রে তার কাজ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহণ করা। পরে সেই তথ্য দিয়ে সবাই মিলে চুরি সংঘটিত করতেন। সর্বমোট উদ্ধারকৃত জিনিসের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top