News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবকদের আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী টিংকু রায়
Image

যুবকদের আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী টিংকু রায়


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ বামুটিয়া মন্ডল ও সংযুক্ত মোর্চার উদ্যোগে চলতি শিক্ষা বর্ষের বামুটিয়া বিধানসভার অন্তর্গত সমস্ত  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উওীর্ন ১১ শো ছাএ-ছাএীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গান্ধীগ্রাম স্থিত বৈদ্যনাথ কমিউনিটি হলে৷ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়,  বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক কৃঞ্চধন দাস সহ অন্যানরা৷ এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে সম্মানিত করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় ছাত্র যুব সমাজকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন এ বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা নতুন ভোটার হিসেবে ভোট দেবেন৷ তাদেরকে উৎসাহিত করা বিজেপি দলের অন্যতম দায়িত্ব৷ এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় আরো বলেন সরকারি  চাকুরীর করে কোন ব্যক্তি তার পরিবারকে স্বনির্ভর করতে পারে৷ কিন্তু কোন যুবক যুবতী নিজস্ব উদ্যোগে আত্মনির্ভর হলে শিল্প প্রতিষ্ঠান কিংবা ব্যবসা বাণিজ্য করে  আরো অনেককেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে৷ সে কারণেই শুধুমাত্র সরকারি চাকুরীর উপর নির্ভর না করে এখন থেকেই বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা চালানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন ,রাজ্যে রাবার, বাশ, আগর সহ বহু সম্পদ রয়েছে৷ এসব সম্পর্কে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না৷ ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য৷ রাবার থেকে চল্লিশ রকমের সামগ্রী তৈরি করা সম্ভব৷ বাশ ভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে এই রাজ্যে৷ ছাত্র যুব সমাজকে এসব বিষয়ে চিন্তা ভাবনা করে আগামীর পথ সুগম করতে আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সকল অংশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ছাত্র-ছাত্রীদের এভাবে উৎসাহিত করার ফলে তারা ভবিষ্যৎ গঠনের কাজে অগ্রসর হতে পারবে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top