News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটগণনার মাঝেই পুনর্নির্বাচনের দাবিতে হাই কোর্টে মামলা শুভেন্দুর
Image

ভোটগণনার মাঝেই পুনর্নির্বাচনের দাবিতে হাই কোর্টে মামলা শুভেন্দুর

কলকাতা, ১১ জুলাই (হি .স.) : পঞ্চায়েত ভোটের গণনা একেবারে মধ্যগগনে। বহু যোজন এগিয়ে রাজ্যের শাসক দল। তারই মধ্যে পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বুধবার এই মামলা-সহ একাধিক মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। সোমবারই তিনি প্রচারমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন এই মামলার ব্যাপারে।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে বিষয়টি উল্লেখ করেন। তাঁর আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দেয় উচ্চ আদালত।

এদিন পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, হাওড়ার পাঁচলা, উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে পুনরায় ভোট ও হিংসার অভিযোগ সামনে এনে মামলা দায়েরর আবেদন জানান প্রিয়াঙ্কা।

হাওড়ার জয়পুরের ঘটনা সামনে এনে সিপিএমও এদিন মামলা করেছে। সমস্ত মামলা একসঙ্গে শোনার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। পরবর্তীতে ভোট বাতিলের দাবিও তোলা হয়। তবে গণনা চলাকালীন এতগুলি বুথে ফের ভোট চেয়ে শুভেন্দুবাবুর হাই কোর্টে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top