News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক আর্থিকভাবে লাভবান হবে : খাদ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক আর্থিকভাবে লাভবান হবে : খাদ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : আজ থেকে ত্রিপুরায় ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কর্মসূচি শুরু হয়েছে। তাতে, ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। আজ সকালে জিরানিয়া মহকুমার মাধববাড়ীস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যয়ের সুরে একথা বললেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, আজ থেকে ত্রিপুরার  খাদ্য ও জন সংভরণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে চলতি রবি মরসুমের ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ মাধববাড়ীস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে এফ.সি.আই -র উদ্যোগে জিরানিয়া মহকুমার কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে আবারও ধান কেনার কাজ শুরু হয়েছে। ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২০৪০ টাকা দরে ধান ক্রয় করছে। এবছর ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে ৩৫,০০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।

তাঁর কথায়, ত্রিপুরায় কৃষকবন্ধুদের প্রতি মুখ্যমন্ত্রী সর্বদাই সহানুভূতিশীল। কৃষকরা খোলাবাজারে ধান বিক্রি করে যে দাম পান তার থেকে অনেক বেশি দাম পাবেন সরকারি ধান ক্রয়কেন্দ্রে।

শ্রী চৌধুরীর দাবি, এই কর্মসূচির ফলে ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে৷ ফলে, ফলনও বেড়েছে। তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাঁর কটাক্ষ, অতীতে ত্রিপুরায় এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না। ফলে কৃষকরা বঞ্চিত হতেন। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top