News Flash

Image

অটোর ধাক্কায় গুরুতর আহত এক দিনমজুর

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। বটতলা সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন।দমকল বাহিনী তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে বটতলা এলাকায় অটো এক শ্রমিককে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অটোর ধাক্কায় ওই শ্রমিক রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন।দমকলকর্মীরা আহত শ্রমিককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আহত শ্রমিকের নাম প্রসেনজিৎ দত্ত। কিন্তু তাঁর বাড়ির ঠিকানা এখনো জানা যায় নি।তিনি কাজের সন্ধানে বটতলায় এসেছিলেন। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ওই দমকলকর্মী। 

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top