News Flash

  • Home
  • দিনের খবর
  • জলস্তর বেড়েই চলেছে যমুনায়, সতর্কতা জারি বৃষ্টি-বিপর্যস্ত রাজধানীতে
Image

জলস্তর বেড়েই চলেছে যমুনায়, সতর্কতা জারি বৃষ্টি-বিপর্যস্ত রাজধানীতে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিবাসীর ভোগান্তি আরও বাড়তে চলেছে, ক্রমেই জলস্তর বাড়ছে যমুনা নদীতে। সোমবার সকাল ৮টা নাগাদ পুরাতন রেলওয়ে সেতুতে (লোহা পুল) যমুনা নদীর জলস্তর ২০৩.৩৩ মিটার রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমা (২০৪.৫০ মিটার) থেকে খানিকটা কম। যমুনার জল আরও বৃদ্ধি পেলে বানভাসি হতে পারে রাজধানী দিল্লি। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি-বিপর্যস্ত রাজধানীতে।

সোমবার সকালেই হরিয়ানার হাতনিকুন্ড জলাধার থেকে ২.৭৯ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। দিল্লি প্রশাসন সূত্রে খবর, সাধারণত প্রতি দিন ৩৫২ কিউসেক জল ছাড়া হয় ওই বাঁধ থেকে। সেই জল দিল্লি এসে পৌঁছয় প্রায় দু’তিন দিন পর। কিন্তু গত কয়েক দিনের একটানা বর্ষণে জলাধারগুলিতেও জলের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পুরনো রেল সেতুর কাছে যমুনার জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। হরিয়ানা নতুন করে জল ছাড়লে বিপদ আরও বাড়তে পারে।

বৃষ্টি পরিস্থিতি সম্পর্কে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “আমরা মনে করছি মঙ্গলবারের মধ্যে যমুনা নদীর জলস্তর ২০৪ মিটার ছাপিয়ে যাবে… সরকার সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেবে, যদি যমুনার জলস্তর ২০৫ মিটার অতিক্রম করে, আমরা আশেপাশের মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাব। সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।”

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top