News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি জেলা কার্যালয় যাওয়ার সড়কে ড্রেন নির্মাণ নিয়ে ঝামেলা
Image

বিজেপি জেলা কার্যালয় যাওয়ার সড়কে ড্রেন নির্মাণ নিয়ে ঝামেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ কৈলাসহর কালিপুর ১৩ নং ওয়ার্ড এলাকার বিজেপি জেলা কার্যালয় ভবনের মূল সড়কের উপর ড্রেন করা নিয়ে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন খোদ মহকুমা শাসক৷ জানা যায় ওই এলাকার বাসিন্দা ফনি  দত্ত নামে এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে আজ ড্রেন কেটে দেন৷ যার ফলে রাস্তাটি নষ্ট হয়ে যায়৷ এই বিষয়টি এলাকাবাসীরা জিজ্ঞাসাবাদ করলে  উনি বলেন এটি আমার পৈত্রিক সম্পত্তি৷তাই  সম্পূর্ণ অধিকার রয়েছে এই রাস্তার উপর৷এরপর ওই ব্যক্তি এলাকাবাসীদের গালিগালাজ করলে এলাকায় উপস্থিত হন ওই এলাকার কাউন্সিলর সিদ্ধার্থ রায়৷৷তিনি বিষয়টি পূর্ত দপ্তরকে জানালে পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসেন এবং পরবর্তীকালে ঘটনাস্থলে আসেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার৷ মহকুমা শাসক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে মহকুমা শাসককে ওই ব্যক্তি জানায় আইনের যা ধারা রয়েছে তা প্রয়োগ করে আমাকে শাস্তি দিন৷ এরপর ঘটনাস্থল থেকে বিমুখ হয়ে মহকুমা শাসক চলে যান এবং বুঝতে পারেন ওই জায়গাটি ওনার নিজস্ব এবং পৈত্রিক সম্পত্তি৷ উনি ব্যবহার করার জন্য এলাকাবাসীদের দিয়েছেন৷ তাই  উনার সম্পূর্ণ অধিকার রয়েছে এই রাস্তার উপর৷ পাশাপাশি উনার বাড়ির পাশে ড্রেনের অবস্থা খারাপ রয়েছে যার জন্য উনি এই কাজ করতে বাধ্য হয়েছেন৷ উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top