News Flash

  • Home
  • দেশ
  • হুমকির মুখে সুরক্ষা, কর্নাটক বিধানসৌধে ঢোকার মুখে অস্ত্রসহ আটক মহিলা
Image

হুমকির মুখে সুরক্ষা, কর্নাটক বিধানসৌধে ঢোকার মুখে অস্ত্রসহ আটক মহিলা

বেঙ্গালুরু, ১০ জুলাই (হি.স.) : কর্নাটক বিধানসভার সুরক্ষা বলয় ভাঙার চেষ্টা। সোমবার বিধানসৌধে ঢোকার মুখে অস্ত্রসহ আটকানো হল এক মহিলাকে। তাঁর ব্যাগে একটি বড় মাপের ছুরি ছিল বলে জানা গিয়েছে। মহিলাকে আটক করে বিধানসৌধ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার পরই কর্নাটক বিধানসভার অধ্যক্ষ, ইউটি খাদের নিজেই গোটা বিধানসভা চত্বর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। খাদের বলেছেন, “আমি আজ পুরো এলাকা ঘুরে দেখেছি। আমরা বিধানসৌধকে সবার জন্য নিরাপদ রাখতে চাই। অনেকেই বিধানসভা দেখতে আসেন। বিভিন্ন কাজে আসেন। আমি চাই, সকলে যাতে মসৃণভাবে কাজ করতে পারে।”

প্রসঙ্গত, দুদিন আগেই, গত শুক্রবার কর্নাটক বিধানসভায় চলতি বছরের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ওই দিনও বিধানসভার সুরক্ষা লঙ্ঘন করেছিলেন এক ব্যক্তি। বাজেট অধিবেশন চলাকালীন, থিপ্পরুদ্র নামে এক ব্যক্তি প্রায় ১৫ মিনিট ধরে বিধানসভার ভিতরে জেডি(এস) বিধায়ক করিম্মা জি নায়েকের আসনে বসেছিলেন। শরণ গৌড়া নামে অপর এক জেডি(এস) তাকে দেখে অভিযোগ করেন। বর্তমানে ওই ব্যক্তি বিধানসৌধ পুলিশের হেফাজতে রয়েছে।

জানা গিয়েছে, তিনি দর্শকের টিকিট নিয়ে বিধানসভায় প্রবেশ করেছিলেন। সেই টিকিটে তাঁর গ্যালারিতে যাওয়ার কথা। কিন্তু, প্রবেশের সময়ে তিনি নিজেকে বিধায়ক বলে দাবি করেছিলেন। এই ঘটনর বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জি পরমেশ্বর।

Releated Posts

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026

খান স্যারের আগাম জামিনের শুনানি ৩০ জুন পর্যন্ত স্থগিত, অন্তর্বর্তী সুরক্ষা বহাল

পাটনা, ২৭ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষাবিদ ও খান গ্লোবাল স্টাডিজের ডিরেক্টর ফয়সাল খান (খান স্যার)-এর আগাম জামিনের আবেদনের…

ByByNews Desk Jun 27, 2026

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top