News Flash

  • Home
  • দেশ
  • মনীশ সিসোদিয়ার জামিন-আর্জি শুনবে সুপ্রিম কোর্ট, ১৪ জুলাই শীর্ষ আদালতে শুনানি
Image

মনীশ সিসোদিয়ার জামিন-আর্জি শুনবে সুপ্রিম কোর্ট, ১৪ জুলাই শীর্ষ আদালতে শুনানি

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র নেতা মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। আগামী ১৪ জুলাই শীর্ষ আদালতে সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে। ১৪ জুলাই দিনটি শুনানির দিন হিসেবে সোমবার তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্ট। মনীশ সিসোদিয়ার জামিন পাবেন কি-না, তা জানা যাবে ১৪ জুলাই।

প্রসঙ্গত, দিল্লি সরকারের নতুন আবগারি নীতি সংক্রান্ত সিবিআই এবং ইডি-র মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র নেতা মনীশ সিসোদিয়াকে জামিন দেয়নি দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ৬ জুলাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট সোমবার সিদ্ধান্ত নিয়েছে, ১৪ জুলাই হবে শুনানি।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top