News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ৩, গুরুতর জখম আরও ৩০
Image

ঢাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ৩, গুরুতর জখম আরও ৩০

ঢাকা, ১০ জুলাই (হি. স.) : ঢাকার সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সামান্য কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানিয়েছেন, জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের শান্তিগঞ্জ মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে রবিবার বিকেলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। তখনকার মতো বিষয়টি মেটে গেলেও এদিন সকালে নতুন করে ফের অশান্তি শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময়ে দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে দুই গোষ্ঠীর লোকজন। ঘটনাস্থলেই নুরুল হক ও বাবুল মিয়া নামে দুই গ্রামবাসী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান মিয়া নামে আরও এক ব্যক্তি। সংঘর্ষে দুই পক্ষেরর অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই উত্তেজনায় থমথম করছে গোটা গ্রাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026

বাংলাদেশে আদিবাসী অধিকার সুরক্ষার দাবি, বাড়তে থাকা হিংসা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

ঢাকা, ১২ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, ভূমির অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি স্বীকৃতি ও…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top