News Flash

  • Home
  • দেশ
  • মেটেলির কিলকোট চা বাগানে হাতির হানায় ভাঙল দুটি শ্রমিক আবাস
Image

মেটেলির কিলকোট চা বাগানে হাতির হানায় ভাঙল দুটি শ্রমিক আবাস

চালসা, ৯ জুলাই (হি. স.) : মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিক আবাসে হাতির হানা । শনিবার রাতের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইনের হাতির হামলায় গুড়িয়ে গেল দুটি শ্রমিক আবাস । আবাসের দেওয়াল ভেঙে তছনছ করল ঘরের আসবাবপত্র। ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি বাগানের ৫ নম্বর লাইনের সুরাজ টোপপো ও জীতনী মাহালির আবাস গুঁড়িয়ে দেয়। ওই সময় পরিবারের লোকজন ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। লাগাতার চা বাগানে হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top