News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারী বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা হিমাচলে, শিমলা-কালকা হেরিটেজ রেলপথে ট্রেন চলাচল বাতিল
Image

ভারী বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা হিমাচলে, শিমলা-কালকা হেরিটেজ রেলপথে ট্রেন চলাচল বাতিল

শিমলা, ৯ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা হিমাচল প্রদেশের রাজধানী শিমলা-সহ রাজ্যের নানা প্রান্তে। হিমাচল প্রদেশের মান্ডি এবং কুল্লুতে অবিরাম ভারী বৃষ্টিপাতের জেরে বিয়াস নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। আবার ভূমিধসের কারণে মান্ডি থেকে কুল্লুর দিকে জাতীয় সড়ক ৩-এ যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। আর ভারী বৃষ্টির কারণেই রবিবার শিমলা-কালকা হেরিটেজ রেলপথে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

শিমলা-কালকা রেল রুটের কোথাও কোথাও গাছ ভেঙে পড়েছে। আবার রেললাইনের ওপর কাঁদামাটি জমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরই শিমলা-কালকা হেরিটেজ রেলপথে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। হিমাচল প্রদেশের ট্র্যাফিক, ট্যুরিস্ট ও রেলওয়ে পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টি, ভূমিধস এবং রেললাইনে জল জমে যাওয়ার কারণে শিমলা-কালকা হেরিটেজ রেললাইনে ট্রেন চলাচল রবিবারের জন্য বাতিল করা হয়েছে।”
এদিকে, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের লাহাউল ও স্পিতি জেলায়। যদিও, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ শনিবারই স্পিতি থেকে মানালি যাওয়ার পথে ৩০ জন কলেজ পড়ুয়ার একটি টিমকে নিরাপদে উদ্ধার করেছে, যারা আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে গ্রামফু থেকে ছোট ধারার মধ্যে জাতীয় সড়কে আটকে ছিল।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top