নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরে প্রকাশ্য দিবালোক দিন দুপুরে বাড়ির গেটে মহিলার গলা থেকে ছিনতাই হলো স্বর্ণের চেইন৷ খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মন্ত্রীবাড়ি রোডে এই ঘটনা৷ শনিবার দুপুরে শহরের মন্ত্রীবাড়ি রোডে টাইটান আই শোরুমের কাছ থেকে একটি অটোরিক্সা ভাড়া করেছিলেন ঐ এলাকারই গৌরী দাস৷ তিনি শকুন্তলা রোডে ফলের দোকানে গিয়েছিলেন৷ বয়স্কা এই মহিলা অসুস্থ থাকায় বেশিদূর হাঁটতে পারেন না৷ গৌরী দাস পুলিশের কাছে জানিয়েছেন, অটো চালক প্রথম থেকেই খুব সহানুভূতি দেখাচ্ছিল৷ আলাপ জমিয়ে তার কাছ থেকে স্বামী কি করেন, কোথায় থাকেন, ছেলেমেয়ে ক’’জন এ সমস্ত কিছু জেনে নেয়৷ বেলা তিনটা নাগাদ গৌরী দাস এই অটোরিক্সা নিয়েই বাড়ি ফিরে আসেন৷ তিনি যখন গেট খুলে বাড়িতে প্রবেশ করেছেন তখনই পেছন দিক থেকে এসে ঐ অটো চালক তার গলা থেকে সোনার চেইনটি টান দিয়ে ছিনিয়ে নেয়৷ এতে হতচকিত হয়ে পড়েন তিনি৷ গৌরী দাস এ ঘটনায় পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ পুলিশ মামলা গ্রহণ করলেও এখনো পর্যন্ত অটোর হদিস পায়নি৷ রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবেন তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷

মন্ত্রীবাড়ি রোডে বাড়ির গেইটের সামনে থেকে মহিলার গলার চেইন ছিনতাই
Tags:
Releated Posts
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস
আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…
উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে
আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…
ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব
আগরতলা, ৩ জুলাই: জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…
সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ
আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…


















