News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল:‌ দুরপতি-‌র হ্যাটট্রিক কিল্লার গোলের মালা ইকফাইকে
Image

মহিলা ফুটবল:‌ দুরপতি-‌র হ্যাটট্রিক কিল্লার গোলের মালা ইকফাইকে

কিল্লা মর্ণিং ক্লাব-‌১০                                                                      ইকফাই-‌০

(‌দুরপতি-‌হ্যাটট্রিক,থাইবাইতি-‌২, কাজল্তি-‌২,লক্ষ্মীতা,পঞ্চমী, উমা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।।গোলের বণ্যা। অরুন্ধতীনগর পুলিস মাঠে। আর ওই গোলের বণ্যায় ভাসলো নবাগত ইকফাই। কার্যত একতরফা ম্যাচে শক্তিশালী কিল্লা মর্ণিং ক্লাব ১০-‌০ গোলে বিধ্বস্ত করে ইকফাইকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত‌ মহিলা ফুটবল লিগে। ম্যাচে বিজয়ী দলের দুরপতি দেববর্মা হ্যাটট্রিক করে। গতি, শক্তি এবং দক্ষতা-‌ তিন বিভাগেই কিল্লার ফুটবলাররা অনেকটাই এগিয়ে রয়েছে ম্যাচের আগেই এমন অনুমান করা গেছে। ফুটবলপ্রেমীদের আশা ছিলো ইকফাইয়ের নবাগত ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করবে। কার্যত তা দেখা গেলো না। অনেকটা অনায়াসেই নিজেদের প্রথম ম্যাচে জয় পেলো কিল্লা মর্ণিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর আক্রমণ চালান কিল্লার ফুটবলাররা। ক্রমাগত আক্রমণে শুরুতেই ইকফাই এর রক্ষণভাগে চিড় ধরে। ম্যাচের ৩ এবং ৪ মিনিটে পর পর দুটি গোল করে থাইবাইতি জমাতিয়া বুঝিয়ে দিয়েছিলেন কতটা তৈরী হয়ে ওরা আসরে খেলতে নেমেছেন। এরপরই কার্যত হাল ছেড়ে দেন ইকফাই এর ফুটবলাররা। ম্যাচের ৯ মিনিটে লক্ষ্মীতা রিয়াং, ১৩ মিনিটে পঞ্চমী দেবনাথ এবং ৩২ মিনিটে দুরপতি দেববর্মা গোল করেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় কিল্লা। ৫২ ও ৬০ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক করেন দুরপতি দেববর্মা। ৬৪ ও ৭০ মিনিটে কাজল্তি রিয়াং এবং ৮০ মিনিটে উমা জমাতিয়া ইকফাই এর জালে শেষ বার বল পাঠান। শেষ পর্যন্ত ইকফাইকে বিধ্বস্ত করে ১০-‌০ গোলে জয় পায় কিল্লা মর্ণিং ক্লাব। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top