News Flash

  • Home
  • দেশ
  • ’উৎসবের মেজাজে ভোট হয়েছে’, সাংবাদিক সম্মেলন করে দাবি তৃণমূলের
Image

’উৎসবের মেজাজে ভোট হয়েছে’, সাংবাদিক সম্মেলন করে দাবি তৃণমূলের

কলকাতা, ৮ জুলাই (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনে সকাল থেকে বেনজির সন্ত্রাসের চিত্র থেকে সারা রাজ্যে । সব মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। শাসক-বিরোধী নির্বিশেষে আক্রান্ত সকলেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে অশান্তির তত্ত্ব কার্যত খারিজ করে দিল তৃণমূল কংগ্রেস। শনিবার পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গতে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু । এদিনের সাংবাদিক সম্মেলনে এরাজ্যের শাসকদলের সাফ দাবি, মুষ্টিমেয় কয়েকটি বুথে অশান্তি হয়েছে ঠিকই তবে মোটের উপর উৎসবের মেজাজে ভোট হয়েছে। রাজ্যের মানুষ নির্বিঘ্নে তৃণমূলের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেছেন, ‘রাজ্যের ১৪টি জেলায় পুরোপুরি নির্বিঘ্নে এবং উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে। বাকি কয়েকটি জায়গায় কয়েকটি বুথে অশান্তির খবর এসেছে। আমরা একটা মৃত্যুও চাই না। কোনও মৃত্যু কাম্য নয়। কিন্তু যা হিংসা হয়েছে তার বেশিরভাগেই আমাদের কর্মী আক্রান্ত।’

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “রাজ্যের ৬১ হাজার বুথ। সব মিলিয়ে ৭-৮টি বুথে মেজর ঝামেলা হয়েছে। আর বাকি কিছু বুথে পাড়ার ঝামেলা। সব মিলিয়ে সংখ্যাটা ষাটের বেশি হবে না। বাকি ৬১ হাজার বুথে নির্বিঘ্ন, উৎসবের আমেজে ভোট হয়েছে।” কুণাল ঘোষ বলছেন, ‘রাজ্যের বিরোধীরা আসলে হিংসার কারবার করতে চাইছে। বিজেপির দুই ভাই, সিপিএম এবং কংগ্রেস, তাঁদের সঙ্গে আইএসএফ ল্যাজুড় জুড়েছে। এরা কিছু কিছু জায়গায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়াচ্ছে। হিংসার মার্কেটিং করছে বিরোধীরা। যাতে বাংলাকে বদনাম করা যায়। বাংলার নামে কুৎসা করা যায়।’

ব্রাত্য বসু আবার প্রশ্ন তুলেছেন বিরোধীদের দ্বিচারিতা নিয়ে। তিনি প্রশ্ন তুলছেন,”দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢালল কারা? বসিরহাটে ছাপ্পা মারল কারা? নদিয়ায় আমাদের কর্মীকে গুলি করল কারা? বিরোধীরাই সন্ত্রাস করেছে। আবার তাঁরাই কেন্দ্রীয় বাহিনী এনেছে। ওরা চোরকে বলছে চুরি করো। আবার গৃহস্থকে বলছে ধরো।” তৃণমূলের সাফ বক্তব্য, রাজ্যকে গোটা দেশের কাছে বদনাম করার চেষ্টা হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি, কংগ্রেস, সিপিএম সম্মিলিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। সেসব সত্ত্বেও মানুষ অবাধে তৃণমূলকে ভোট দিয়েছেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top