News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফিরলেন বাংলাদেশের সম্পদ রায়
Image

করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফিরলেন বাংলাদেশের সম্পদ রায়

করিমগঞ্জ (অসম), ৮ জুলাই (হি.স.) : স্বগৃহে ফিরেছেন শ্রীমঙ্গল মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক সম্পদরঞ্জন রায়। আজ শনিবার করিমগঞ্জের সুতারকান্দি-শেওলা স্থলবন্দর দিয়ে তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে ভারতের প্রশাসন। দুই দেশের আন্তর্জাতিক নিয়ম মেনে জিরো পয়েন্টে বাংলাদেশ বিজিবির হাতে সম্পদরঞ্জন রায়কে তুলে দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা সম্পদরঞ্জন রায় দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিলেন। সম্প্রীতি তাঁকে উদ্ধার করা হয় ত্রিপুরা থেকে। উত্তর ত্রিপুরার শনিছড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় অজ্ঞাতপরিয় এক ব্যক্তির ঘোরাফেরা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এর পর তাঁকে বাংলাদেশের নাগরিক সন্দেহ হলে তাঁর একটি ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে। ওই ভিডিও দেখে বাংলাদেশ থেকে তাঁর আত্মীয়স্বজনরা তাঁকে শনাক্ত করেন।

গত এপ্রিল মাসে সম্পদরঞ্জন রায়কে ত্রিপুরার শনিছড়া থেকে উদ্ধার করেন করিমগঞ্জের সমাজসেবী সুজন দেবরায়। এর পর দুই দেশের হাইকমিশনের সাহায্য নেওয়া হয়। গত জুনে গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাইকমিশনের কার্যালয় থেকে ট্রাভেল পারমিট ইস্যু হলে আজ শনিবার তাঁকে করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে পাঠানো হয়।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top