News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে প্রায় দেড় কো‌টি টাকার গাঁজা উদ্ধার, ধৃত ত্রিপুরার দুই বাসিন্দা
Image

করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে প্রায় দেড় কো‌টি টাকার গাঁজা উদ্ধার, ধৃত ত্রিপুরার দুই বাসিন্দা

বাজারিছড়ি (অসম), ৮ জুলাই (হি.স.) : অসম-‌ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তবর্তী করিমগঞ্জ জেলার (অসম) চুড়াইবাড়ি চেকগেটে প্রায় দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ত্রিপুরার দুই বাসিন্দা যথাক্রমে ফ‌জির আলি ও রা‌কেশ গা‌জিকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত একটি লরি।

জানা গে‌ছে, আজ শ‌নিবার সকাল প্রায় দশটা নাগাদ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা সীমান্ত অতিক্রম ক‌রে টিআর ০১ এইউ ১৭০১ নম্ব‌রের এক‌টি ল‌রি অস‌মের প্রবেশদ্বার বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি‌তে আসে। ত্রিপুরা সীমান্তের এপারে এলে লরিতে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লির নেতৃ‌ত্বে তালা‌শি চালানা হয়। তালাশি চালিয়ে ল‌রির গোপন চেম্বার থে‌কে ৮২ প্যা‌কে‌টে ১,৬৪০ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার করে পুলিশের দল। এগুলোর কালবাজারী মূল্য কমপক্ষে দেড় কো‌টি টাকার উপ‌র হবে বলে পুলিশ জানিয়েছে।

-চালক‌ যথাক্রমে ফ‌জির আলি ও রা‌কেশ গা‌জিকে আটক করে পুলিশ। পরে জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে গ্রেফতার করা হয়েছে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, জানা গেছে পুলিশ সূত্রে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top