News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলে ডার্লং দাপট মৌচাকে বিধ্বস্ত স্পোর্টস স্কুল
Image

লীগ ফুটবলে ডার্লং দাপট মৌচাকে বিধ্বস্ত স্পোর্টস স্কুল

মৌচাক: ৪

 স্পোর্টস স্কুল : ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। মৌচাকে দারুণভাবে বিধ্বস্ত হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রথমার্ধে এলটনের জোড়া ফলা এবং দ্বিতীয়ার্ধে অ্যালেক্স ও ভিক্টরের জোড়া গোলে পর্যদস্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন লীগ ফুটবলের গুরুত্বপূর্ণ খেলায় মৌচাক ক্লাব চার-এক গোলের ব্যবধানে ত্রিপুরা স্পোর্টস স্কুল কে পরাজিত করেছে।‌ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল যেন আজ অনেকটাই ছন্নছাড়া খেলেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়েছিল। খেলার ১৯ মিনিটের মাথায় অ্যালটন ডার্লং এর প্রথম গোল। ১৯ মিনিট ব্যবধানে ফের দ্বিতীয় গোল অ্যালটনের পা থেকেই ।তবে প্রতিরোধ গড়ার পাশাপাশি গোল পরিশোধে চেষ্টা চালালে দু মিনিট বাদে লিয়ান ডার্লং একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলায় লড়াই চোখে পড়লেও কার্যত মৌচাকের আক্রমণাত্মক লড়াই স্পোর্টস স্কুল পিছপা হয়। খেলার ৬৫ মিনিটের মাথায় এলেক্স এবং পাঁচ মিনিট বাদে ভিপ্টর ত্রিপুরা পর পর দুটো গোল করলে শেষ পর্যন্ত মৌচাক ক্লাব তারেক গুলো জয় ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে দু দলের গোলমুখী আক্রমণ পরিলক্ষিত হলেও ষষ্ঠ গোলের সন্ধান কেউ দিতে পারেনি। উল্লেখ্য, খেলার প্রথমার্ধেই দুদলের দুইজন জন জমাতিয়া ও সুস্থ হরি জমাতিয়াকে খেলায় সদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ‌ ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, সত্যজিৎ দেব রায়, কার্তিক দাস ও শিবজ্যোতি চক্রবর্তী।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top