News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : সুপার ফোরে জয়ের ধারা অব্যাহত নেতাজি সঙ্ঘের
Image

সোনামুড়ায় ক্রিকেট : সুপার ফোরে জয়ের ধারা অব্যাহত নেতাজি সঙ্ঘের

ক্রীড়া প্রতিনিধি, সোনামুড়া, ৮ জুলাই।।বিফলে গেলো ইকবাল হুসেনের বিধ্বংসী বোলিং। জয়ের ধারা অব্যহত রাখলো নেতাজি সঙ্ঘ। টানা ২ ম্যাচে জয় পেয়ে সুপার ফোরে শীর্ষে রইলো নেতাজি সঙ্ঘ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার ফোরে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেতাজি সঙ্ঘ ৪৬ রানে পরাজিত করে মতিনগর প্লে সেন্টারকে। নেতাজি সঙ্ঘের গড়া ১৮৯ রানের জবাবে মতিনগর প্লে সেন্টার ১৪৩ রান করতে সক্ষম হয়। বিজীত দলের ইকবাল হুসেন ৬ উইকেট এবং বিজয়ী দলের অরিন্দম বর্মন ৫৬ রান করেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ৩৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করে। দলের পক্ষে অরিন্দম বর্মন ২২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, উত্তম দে ৬০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১,  রণজিৎ বর্মন ৪০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, তিলক সরকার ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দলনায়ক রাজীব সাহা ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মতিনগর প্লে সেন্টারের পক্ষে ইকবাল হুসেন ৫৯ রানে ৬ টি এবং গনেশ দেববর্মা ৩০ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে মতিনগর প্লে সেন্টার ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে গনেশ দেববর্মা ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, আর পি সিং ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সর্বানন্দ সিনহা ১১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং কিশোর দেববর্মা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। নেতাজি সঙ্ঘের পক্ষে আবু তাহের ১৮ রান দিয়ে ৩ টি, রাজীব সাহা ২৫ রান দিয়ে ৩ টি  এবং দেবরাজ দে ৩৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top