News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে বোমার আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
Image

মুর্শিদাবাদে বোমার আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

হরিহরপাড়া, ৮ জুলাই (হি. স.) : মুর্শিদাবাদের হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় ডিউটিরত অবস্থায় বোমার আঘাতে জখম হলেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শনিবার পঞ্চায়েত ভোটের দিন ওই জওয়ান জখম হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত সিআইএসএফ জওয়ানের নাম কে জ্যোতি বাবু, বয়স ২৫ বছর। শনিবার সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়েছিল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার সদানন্দপুরে। আচমকা দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে। সেই বোমার আঘাতে জখম হন ওই জওয়ান। তড়িঘড়ি তাঁকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই জওয়ানকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top