News Flash

  • Home
  • খেলা
  • আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবলে এন্ট্রি নিতে আহ্বান
Image

আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবলে এন্ট্রি নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। বিগত বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভেন এ- সাইড খেলায় প্রতি দলের হয়ে ১০ জন করে নাম নথিভুক্ত করা যাবে। আগামী ১৬ জুলাই, রবিবার আগরতলায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মহকুমা প্রেস ক্লাবগুলোকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সন্তোষ গোপের কাছে ফোনে যোগাযোগ করে খেলোয়াড়দের নাম নথিভুক্ত করে এন্ট্রি নিতে অনুরোধ জানানো হচ্ছে।  আগরতলা প্রেসক্লাব থেকে দুটো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগরতলা প্রেসক্লাবের হয়ে খেলতে ইচ্ছুক প্রেস ক্লাবের সদস্য খেলোয়ারদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রেস ক্লাবের কমনরুমে নাম জমা দিতে বলা হয়েছে। প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top