News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটও আপনার রক্ষাকবচ, নির্ভয়ে ভোট দিতে যান : রাজ্যপাল
Image

ভোটও আপনার রক্ষাকবচ, নির্ভয়ে ভোট দিতে যান : রাজ্যপাল

বহরমপুর, ৭ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের আগের দিন ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”সকলের কাছে আমার আবেদন, ভোটটা দিন নির্ভয়ে। বৃষ্টি হলে ভাববেন না যে ভোট দিতে যাব না। বরং ছাতা নিয়ে বেরন। ছাতা যেমন বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দেবে, তেমনই জানবেন আপনার ভোটও আপনার রক্ষাকবচ। তাই নির্ভয়ে ভোট দিতে যান।”

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা এবং সেসব নিয়ে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’ নিয়ে সরব শাসকদল তৃণমূল। দলীয় নেতৃত্বের অভিযোগ, তাঁর এভাবে জেলায় জেলায় সফর, নিহতদের বাড়িতে গিয়ে দেখা করে তিনি সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন। বিরোধীদের অক্সিজেন জোগাচ্ছেন বলে শুক্রবার অভিযোগ শোনা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। রাজ্যপাল প্রচার পেত এসব করছেন বলেও কটাক্ষ অনেকের। এদিন বহরমপুর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব সমালোচনার জবাব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । বললেন, ”হ্যাঁ প্রচার। প্রচারের জন্যই আমি এসব করছি। জনগণের ভোটাধিকার সুরক্ষিত করার প্রচার, তাদের সচেতন করার প্রচার। আর এসব প্রচারের স্বার্থেই আমি নিজের কাজ করে যাব।” এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলেও বুঝিয়ে দিলেন, সংবিধান রক্ষায় তিনি কতটা তৎপর।

এদিন মুর্শিদাবাদের নবগ্রাম ও খড়গ্রামে নিহত দুই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থেকে ন্যায়বিচার পাওয়ানোর আশ্বাস দেন। সেখান থেকে ফেরার পথে বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সি ভি আনন্দ বোস। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”সকলের কাছে আমার আবেদন, ভোটটা দিন নির্ভয়ে। বৃষ্টি হলে ভাববেন না যে ভোট দিতে যাব না। বরং ছাতা নিয়ে বেরন। ছাতা যেমন বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দেবে, তেমনই জানবেন আপনার ভোটও আপনার রক্ষাকবচ। তাই নির্ভয়ে ভোট দিতে যান।”

রাজ্যপালের আরও বক্তব্য, ”যা ঘটছে, তার ইতি ঘটা দরকার। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আমি আমার মতো করে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top