News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে পুড়ে ছাই বাড়ি, ঘটনায় তীব্র চাঞ্চল্য
Image

আগুনে পুড়ে ছাই বাড়ি, ঘটনায় তীব্র চাঞ্চল্য

আগরতলা,৭ জুলাই : আগুনে পুড়ে ছাই বাড়ি, ঘটনায় তীব্র চাঞ্চল্যআগরতলা,৭ জুলাই: রাজধানী আগরতলার গাঙ্গাইল রোডে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে গাঙ্গাইল রোডে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক কেন্দ্রের তিনটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। ক্ষতিগ্রস্ত বাড়িটি ইদ্রিস মিয়া, বাবুল মিয়া ও কুদ্দুস মিয়া নামে তিন ভাইয়ের। এরমধ্যে এক ভাই   ছাটাইকৃত ১০৩২৩ শিক্ষক।  অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবারের অভিযোগ, রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে কেউ। আগুনে দাউ দাউ করে জ্বলে উঠা ঘর থেকে তড়িঘড়ি বের হতে গিয়ে শরীরে আগুন লেগে আহত হয়েছেন দুই ভাই। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনবনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই চক্রান্তকারীরা এ ধরনের নাশকতা মূলক ঘটনা সংঘটিত করেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top