News Flash

  • Home
  • বাণিজ্য
  • ধস শেয়ার বাজারে, মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি
Image

ধস শেয়ার বাজারে, মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি

মুম্বই, ৭ জুলাই (হি.স.) : ফের ধস শেয়ার বাজারে। শুক্রবার মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি। একদিনে ৫০৫.১৯ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ১৬৫.৫০ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫ হাজার ৭৮৫ দশমিক ৬৪ পয়েন্টে। এদিন শুরুতে চড়চড় করে ঊর্ধ্বমুখি হতে থাকে বাজার। ৬৫,৮৯৮.৯৮ সূচকে পৌঁছে যায়। কিন্তু তার পরেই নিচের দিকে নামতে থাকে। মাঝে ধাক্কা কিছুটা সামলালেও শেষ বেলায় ফের পতনের মুখে পড়ে। শেষ পর্যন্ত ৫০৫.১৯ সূচক হারিয়ে ৬৫,২৮০. ৪৫ সূচকে বন্ধ হয় সেনসেক্স। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮৯৮.৯৮ পয়েন্ট। আর সর্বনিম্ন ছিল ৬৫,১৭৫.৭৪ সূচক।
সপ্তাহের শেষ দিনে বাজারে বিভিন্ন ক্ষেত্রের শেয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাইটানের শেয়ার মূল্য বেড়েছে। অন্যদিকে পাওয়ার গ্রিড করপোরেশন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচইউএল, টেক মাহিন্দ্রা, আদানি পোর্ট ও এনটিপিসির শেয়ার দর হ্রাস পেয়েছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top