সামসী, ৭ জুলাই (হি.স.) : মালদার চাঁচল উপবাজার চত্বর এলাকায় বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে উদ্ধার হল এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। শুক্রবার ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয় মণ্ডল(৬৫)। বাড়ি বীরস্থল এলাকায়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















