News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর
Image

পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর

আগরতলা,৭ জুলাই: একদিকে যেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তব পরিকাঠামো নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোগত ত্রুটির কারণে রাজ্যের ছাত্রছাত্রীরা অবহেলিত হচ্ছে। সরকারি বিদ্যালয়ে নিজ সন্তানদের ভর্তি করাতে অনীহা প্রকাশ করছে অভিভাবকরা । ঠিক অন্যদিকে শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় এ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামগত সমৃদ্ধি বিভিন্ন সরকারি বিদ্যালয় মডেল শিক্ষা ব্যবস্থার নজির স্থাপন করেছে। সরকারি বিদ্যালয়েই বেসরকারি বিদ্যালয়ের পরিকাঠামোকে রীতিমতো টেক্কা দিচ্ছে । এমনই একটি বিদ্যালয় বিশালগড় মহকুমার পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সুগঠিত পঠন পাঠন ব্যবস্থা এবং এর পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যবস্থাপনা বরাবরই এই এলাকার অভিভাবক অভিভাবকদের মধ্যে সন্তুষ্টির বাতাবরণ তৈরি করেছে। বিদ্যালয়টিতে প্রাত: বিভাগের ১৭৯ এবং দুপুর বিভাগের ৩৩৭ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত অবস্থায় আছে। প্রাত:বিভাগে নয় জন এবং দুপুরে ২৪ জন শিক্ষক শিক্ষিকার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে। অতি প্রাচীন এই বিদ্যালয়টি ১৯৪৮ সালে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হিসেবে পথ চলা শুরু করেছিল। তারপর ক্রমে ক্রমে ১৯৮২ সালে উচ্চ বুনিয়াদী, ১৯৯৯ সালে উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ ২০০৭ সালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক চিন্ময় মজুমদারের উদ্যোগে রুটিনগত পাঠ দানের পাশাপাশি ১৫ জন পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে স্পেশাল কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়। বিশেষত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পাঠ গ্রহণ করতে আসায় বিদ্যালয়ের স্পেশাল কোচিং ক্লাসের ব্যবস্থা যথার্থ ভাবেই তাদের মান উন্নয়নে সহযোগিতা করছে । তাছাড়াও গোকুলনগর এলাকার অভয় মিশন নামে এক সরকারি হোমের অনাথ ও দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করে নজর কাড়া ফলাফল করেছে। শিক্ষক-শিক্ষিকাদের বিজ্ঞানভিত্তিক পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিল পরিষেবা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের জন্য শৌচালয়ের যথার্থ ব্যবস্থা এবং বিদ্যালয় প্রাঙ্গনে ফুল বিভিন্ন কৃষিজাত সবজির বাগানের সৌন্দর্য্যতা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সবমিলিয়ে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন বিশালগড়ের পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়টি রাজ্য সরকারের মডেল শিক্ষা ব্যবস্থার একটি যথার্থ নিদর্শন তুলে ধরে । আর বিদ্যালয়টির উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হচ্ছে পূর্ব গোকুলনগর এলাকা।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top