News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

আগরতলা,৭ জুলাই : তেলিয়ামোরার গামাইবাড়ি এলাকায় চলাচলের রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে জটিল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় নেতা বিধায়ক এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানিয়েও রাস্তা সংস্কার না করায় শুক্রবার বাধ্য হয়ে এলাকার  তেলিয়ামুড়া অমরপুর  সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।
দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধায়ক কিংবা মন্ত্রীসভার কাছেই এলাকাবাসীরা বারবার অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। বিগত বিধানসভা নির্বাচনের আগেও শাসকদলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনে বিজয়ী হওয়ার ছয় মাসের মধ্যে রাস্তার কাজে হাত দেওয়া হবে। কিন্তু সব সময়ই ডান কিংবা বাম উভয় দলের ক্ষেত্রেই প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে, আর স্থানীয়দের রাস্তার দুর্ভোগ পোহাতেই হচ্ছে। এহেন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবিতে এবার সংঘবদ্ধ ভাবে গ্রামবাসীরা গুরুত্বপূর্ণ সময়ে সড়ক অবরোধ করে বসলেন।
 ঘটনার বিবরণে জানা যায়,তেলিয়ামুড়া আর. ডি. ব্লকের অন্তর্গত গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী।বিভিন্ন সময় গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। কিন্তু আশ্চর্যের বিষয় এ ব্যাপারে এক প্রকার উদাসীন ভূমিকা পালন করে চলেছে প্রশাসন। শুক্রবার গ্রামবাসীরা সম্মিলিতভাবে তেলিয়ামুড়া অমরপুর অম্পি সড়ক অবরোধ করে বসলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
তড়িঘড়ি অবরোধ স্থলে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবু। প্রতিবাদী গ্রামবাসীদের সাথে কথা বলতে গিয়ে অনতিবিলম্বে এই রাস্তার কাজে হাত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে অবশেষে অবরোধ মুক্ত হয় তেলিয়ামুড়া অম্পি সড়ক।স্থানীয়দের বক্তব্য হচ্ছে, শুক্রবার উপপ্রধানের প্রতিশ্রুতিতে ভর করে এই অবরোধ মুক্ত করা হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি  মোতাবেক রাস্তার কাজে হাত দেওয়া না হলে আগামী দিন যে আরো বৃহত্তর আন্দোলন করার জন্য মানসিকভাবে প্রস্তুত সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা তা কিন্তু আজ  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top