News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের লড়াই জমজমাট
Image

দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের লড়াই জমজমাট

উত্তরাঞ্চল: ১৯৮, ২১১

দক্ষিণ অঞ্চল: ১৯৫, ২১/০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। ম্যাচের লাগাম এখন দক্ষিণাঞ্চলের হাতে। প্রথম ইনিংসে সামান্য তিন রানে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল তেমন আহামরি কিছু খেলতে পারেনি। জবাবে দক্ষিণাঞ্চল আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিনে কেমন খেলে তার উপরে নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। মোটকথা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ম্যাচ যেন টগবগ করে ফুটছে। দক্ষিণাঞ্চলের ব্যাটার্স বনাম উত্তরাঞ্চলের বোলারদের মোক্ষম লড়াই হচ্ছে আগামীকাল। দক্ষিণাঞ্চলকে জয়ী হতে হলে এই মুহূর্তে তাদের ১৯৪ প্রাণের প্রয়োজন‌ হাতে রয়েছে পুরো দশ উইকেট। খেলার বাকি পুরো এক দিন। ওপেনার সুদর্শন, মৈয়াঙ্ক-এর পাশাপাশি উইকেট রক্ষক রিকি ভুই ও ওয়াশিংটন সুন্দররা ব্যাটিংয়ে কিছুটা চমক দেখালে অর্থাৎ প্রথম ইনিংসের চেয়ে একটু ভালো খেললেই হয়তো সরাসরি জয় ছিনিয়ে দলীপ ট্রফির ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের বোলাররাও বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এক কথায় দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের শেষ সময়ের লড়াই এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ১৫৮ রানের জবাবে দক্ষিণাঞ্চল ১৯৫ রানে ইনিংস শেষ করলে তিন রানে লিড পায় উত্তরাঞ্চল। ফের দ্বিতীয় ইনিংসের খেলার শুরু করে উত্তরাঞ্চল ৫৬.৪ ওভারে ২১১ রান সংগ্রহ করলে কিছুটা স্বস্তি আসে ২১৫ রানের টার্গেট পেয়ে। আগামীকাল ম্যাচের রেজাল্ট কি হয় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top