News Flash

Image

জি বি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ 

আগারতলা,৭ জুলাই : জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রায়ই নানা অভিযোগ উঠে আসে। এবার গুরুতর অভিযোগ উঠেছে জিবি হাসপাতালের চক্ষু বিভাগের বিরুদ্ধে।  চোখের চিকিৎসা করাতে এসে রীতিমতো জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন এক অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী। ঘটনার বিবরণে জানা যায়,
জিবি হাসপাতালে চোখের চিকিৎসা করিয়ে এখন চোখ নিয়ে সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত একজন হোমগার্ড কর্মী। গৌতম দাস নামে তেলিয়ামুড়ার অবসরপ্রাপ্ত ঐ হোমগার্ড কর্মী জানিয়েছেন জি বি হাসপাতালে চোখের ছানি অপারেশন করার সময় তার চোখের পর্দা কেটে  ফেলা হয়।  এখন তার ডান চোখের রেটিনা অপারেশন করানো ছাড়া কোনো উপায় নেই ।অবসরপ্রাপ্ত হোম গার্ড কর্মীর গৌতম দাসের বাড়ি তেলিয়ামুড়া পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের জয়নগর এলাকায়। তিনি অভিযোগ করেন, গত এপ্রিলে ডান চোখের ছানি অপারেশনের জন্য জিবি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মত ডান চোখের ছানি অপারেশন করা হয়। তখনই চোখের পর্দা  কেটে ফেলে।
পরবর্তী সময় গৌতম দাস হাপানিয়া  হাসপাতালে গিয়ে বহিরাজ্যের  চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হন। তিনি জানতে পারেন তার চোখের ছানি অপারেশনের করার সময় চোখের পর্দা কেটে দেওয়া হয়। এখন ডান চোখের রেটিনা অপারেশন করানো ছাড়া আর কোন রাস্তা নেই । বর্তমানে গৌতম দাস অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। তিনি আরও জানান ডান চোখ দিয়ে বর্তমানে কিছুই দেখতে পান না। জিবি হাসপাতালের চক্ষু বিভাগের ভুলের জন্য তার জীবন নষ্ট হতে বসেছে বলে জানান তিনি। এই বিশাল ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এর বিরুদ্ধে প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্ত হবেন বলেও জানান। তিনি বলেন, মাত্র ২৫০০ টাকা পেনসন দিয়ে সংসার প্রতিপালন করাই  কোনভাবেই সম্ভব হচ্ছে না। এর উপর বহিরাজ্যে চক্ষু অপারেশন করানো কোন ভাবেই সম্ভব নয়। এই অবস্থায় কোনো রাস্তা খোঁজে না পেয়ে গৌতম দাস সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে  সাহায্যের আবেদন করেছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top