ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।।বিফলে গেলো প্রীতম বর্মনের ঝড়ো শতরান। দুরন্ত লড়াই করে হারলো শতদল সঙ্ঘ। মাত্র ৪ রানে। ব্লাড ড্রপসের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার ফোরে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড ড্রপসের গড়া ২৭৫ রানের জবাঊবে শতদল সঙ্ঘ ২৭১ রান করতে সক্ষম হয়। বিজীত দলের প্রীতম বর্মন ১২৬ রান করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড় স্কোর গড়লো ব্লাড ড্রপস। মূলত মিঠুন দাস এবং কার্তিক দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। দল ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৫ রান করে। দলের পক্ষে মিঠুন দাস ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, কার্তিক দেবনাথ ৪০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫,রাইহান আহমেদ ৬৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, জাহীর আলম ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯, নীতিশ চৌধুরি ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, মিঠুন ধর ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ছানুয়ার হুসেন ৩১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। শতদল সঙ্ঘের পক্ষে মেদিহাসান মজুমদার ৩০ রানে ২টি, বিশাল দাস ৩২ রানে ২ টি এবং প্রাণতোষ দাস ৫৭ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ প্রীতম বর্মনের দুরন্ত ব্যাটিং সত্বেও ৪ রান দূরে থেমে গেলো ইনিংস। দলের পক্ষে প্রীতম বর্মন ১০০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১০ ওভার বাউন্ডারির সাহায্যে ১২৬, সৌরভ ঘোষ ৫৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ এবং অভিজিৎ দেববর্মা ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ব্লাড ড্রপসের পক্ষে জাহীর আলম ৩১ রানে ৩ টি এবং অরিজিৎ মজুমদার ৩৬ রানে ৩ টি উইকেট পেয়েছেন।

সোনামুড়ায় সিনিয়র ক্রিকেটের সুপার ফোরে জয়ী ব্লাড ড্রপস
Tags:


















