মিলান, ৭ জুলাই (হি.স.): ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৮০ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতভর ওই বৃদ্ধাশ্রম দাউদাউ করে জ্বলতে থাকে।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের প্রথম তলার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, তবে বহুতলের বাকি অংশে ছড়িয়ে পড়েনি। তবুও প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়েছিল। মিলানের মেয়র জিউসেপ সালা ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, দুই আবাসিক নিজেদের ঘরে আগুনে পুড়ে মারা গিয়েছেন, ৪ জন ধোঁয়ায় শ্বাসকষ্টে প্রাণ হারান।



















