News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪২৭জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল
Image

৪২৭জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল

আগরতলা,৭ জুলাই: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে দল ত্যাগ অব্যাহত। এরই অঙ্গ হিসাবে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বক্সনগর বিধানসভার আনন্দনগর হাসপাতাল চৌমুহনীতে যোগদান সভা অনুষ্ঠিত হয়।শাসকদল বিজেপি বুথ সশক্তিকরন কর্মসূচি প্রতিটি বিধানসভা এলাকার বুথে বুথে পালিত হচ্ছে।তার পাশাপাশি সদ্য হয়ে যাওয়া ২০২৩ বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা হয়ে গেছে।এর মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলির মধ্যে শাসকদল বিজেপির পরাজিত হতে হয়েছিল সেগুলিকে বুথ স্তরে ঢেলে সাজানোর জন্য বিরোধী সিপিএম কংগ্রেসের দক্ষ সংগঠনিক নেতৃত্বদের বিজেপিতে এনে লোকসভা নির্বাচনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য দলত্যাগ পর্ব সহ বিভিন্ন কর্মসূচি মন্ডল ভিত্তিক পালিত হচ্ছে।এই কর্মসূচি গুলি পালনে ব্যতিক্রম নয় কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রও।আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে গত বিধানসভা নির্বাচনের জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করে বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার জন্য মন্ডলের সিদ্ধান্ত ক্রমে শুক্রবার বক্সনগর মন্ডল অন্তর্গত আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের ২৭ ও ২৮নং বুথে সংগঠনিক সভা সহ এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।যতটুকু খবর,সদ্য হয়ে যাওয়া ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হেরে যাওয়ার একমাত্র কারণ দক্ষ সংগঠনিক নেতৃত্বের অভাব এবং দলীয় মীরজাফর নেতৃত্বের কারণে হারতে হয়েছিল।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুবাস চন্দ্র সাহা, বিজেপি রাজ্য সহ-সম্পাদক ড :অশোক সিনহা,বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ও আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হক, যুব নেতা জুয়েল মিয়া এবং জেলার নেতৃত্বরা।বক্সনগর বিধানসভা এলাকার ২৭ ও ২৮নং বুথ সভাপতি, বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ও অশোক সিনহার হাত ধরে ১৪৬ পরিবারের ৪২৭ভোটার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে।তাদেরকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা।দল ত্যাগীদের মধ্যে যে সিপিআইএম ও কংগ্রেস হেভিয়েড নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা হলেন,আব্দুল শহীদ,মোহন মিয়া,টিঙ্কু নমঃ,বারেক মিয়া, মিজানুর রহমান,মমিন খান,শাহ আলম মিয়া,রবিউল হোসেন, মিজানুর রহমান,মানিক মিয়া, হুমায়ুন কবীর,নির্মল সরকার সহ ৪২৭জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হন।তারপর সকলকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ ও গঠনতন্ত্র নিয়ে পার্টির নেতৃত্বরা আলোচনা করেন।যোগদান পর্ব শেষে নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠন শ্রী বৃদ্ধির জন্য এই যোগদানসভা।আশাকরি আগামীদিন নতুন পুরাতন সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এই বিধানসভাকে মহকুমার শ্রেষ্ঠ বিধানসভায় পরিণত করতে সক্ষম হবো।অন্যদিকে দল ত্যাগীরা বলেন,আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন দেখে বিজেপিতে সামিল হয়।তাছাড়া কংগ্রেস আমলে দেখা যায় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকদের বাংলাদেশে বিতাড়িত করে দেয় দেশ থেকে।কিন্তু বিজেপি আমলে এটা দেখা যায়নি।আগামী দিন মন্ডলের শীর্ষ নেতৃত্বদের নির্দেশে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাব।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top