News Flash

Image

তেলিয়ামুড়ায় ফাঁসিতে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় বৃহস্পতিবার সকাল  নাগাদ৷ জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকার নন্দলাল নমঃ দাস ওরফে মন্টু নামের এক যুবক কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ির সকলের নজর এড়িয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়৷ এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজনদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকাবাসীরা৷ খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়৷ ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তবে আশ্চর্যজনক ভাবে ওই যুবকের মৃতদেহটি এলাকাবাসী সহ পরিবারের লোকজন মিলে ঝুলন্ত অবস্থা থেকে দড়ি কেটে নামিয়ে নিয়ে আসে পুলিশ আসার আগেই৷  পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় মৃতদেহ৷   নন্দলাল ওরফে মন্টুর এভাবে আচমকাই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এদিকে মৃত যুবকের সারা শরীরে রক্তের ছাপ থাকায় এই মৃত্যুর নিয়ে প্রকৃত পক্ষেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top