News Flash

  • Home
  • দেশ
  • শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি : নরেন্দ্র মোদী
Image

শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): জন্মজয়ন্তীতে জনসংঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ ও নীতি দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

৬ জুলাই জনসংঘের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন। গোটা দেশ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী এদিন সকালে টুইটারে নিজের মনের কথা তুলে ধরে লেখেন, “মহান জাতীয়তাবাদী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত প্রণাম। তিনি একটি শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ও নীতি দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top