News Flash

Image

কদমতলায় রোহিঙ্গা যুবক আটক

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ কদমতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কালাছড়া এলাকা থেকে এক  রোহিঙ্গা যুবককে আটক করে৷ কদমতলা থানার ওসি সুবির মালাকার এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা গোপন  সূত্রে খবর পান   এক  রোহিঙ্গা যুবক আত্মগোপন করে রয়েছে৷সেই মোতাবেক পুলিশ ফয়জুল ইসলাম (১৮) পিতা সৈয়দ আলম নামের ওই  রোহিঙ্গা যুবককে গ্রেফতার করে কদমতলা থানায় নিয়ে আসে৷ অবশ্য ধৃত রোহিঙ্গা যুবক পুলিশের নিকট তার অপরাধের কথা স্বীকার করে জানায়,সে বাংলাদেশের চট্টগ্রামের কুড়ি নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে৷ সে আরো জানায় ,দালাল মারফৎ তিন হাজার টাকার বিনিময়ে সে কৈলাশহর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে৷ কদমতলা থানার পুলিশ তার বিরুদ্ধে ৪৪/২৩ নম্বরের  ভারতীয় দণ্ডবিধিতে মামলা গ্রহণ করে৷  রোহিঙ্গা ফয়জুল ইসলাম কি করে কালাছড়ার এলো সেই  ঘটনা রহস্যজনক বলে স্থানীয়রা জানান৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top