News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর আরজিএম হাসপাতালে প্যাথলজির পরিষেবা বন্ধ
Image

কৈলাসহর আরজিএম হাসপাতালে প্যাথলজির পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ প্রত্যন্ত গ্রাম কিংবা এডিসি এলাকা নয়৷ এবার খোদ ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহর শহরের উপন্ট্রে অবস্থিত রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ল্যাবরেটরির পরিসেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত৷ ছয় জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটা অব্দি হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ৷ প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আসার পর ল্যাবরেটরি বন্ধ দেখে ফিরে যান৷ এনিয়ে রোগীরা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেন৷ প্রায়ই রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ থাকে বলে অভিযোগ রয়েছে৷ হাসপাতালের ল্যাবরেটরিতে সিনিয়র এক পরীক্ষক তপন বাবু নাকি সরকারি কোয়ার্টারে থাকেন এবং সরকারি কোয়ার্টারে নিজে ল্যাবরেটরি বসিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে৷ অথচ, সিনিয়র পরীক্ষক তপন বাবু সহ ল্যাবরেটরিতে মোট তিনজন কর্মী থাকার পরও একজন কর্মীও ছয় জুলাই বৃহস্পতিবার ল্যাবরেটরিতে আসেনি৷ যার ফলে ল্যাবরেটরি বন্ধ রয়েছে৷ এব্যাপারে হাসপাতালে নিয়োজিত পূর্ত দপ্তরের কর্মী দিলিপ মালাকার এবং ল্যাবরেটরিতে আসা এক রোগীর আত্মীয়   জানান যে, সকাল আটটা থেকে ল্যাবরেটরি খোলা থাকার কথা থাকলেও এগারোটা অব্দি সরকারি হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ৷
 হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ কেন এ ব্যাপারে জানতে সংবাদ প্রতিনিধিরা হাসপাতালের    ইনচার্জ ড: নিকেন্দ্র দেববর্মার চেম্বারে গিয়ে দেখেন  এস ডি এম ও নিকেন্দ্র দেববর্মাও হাসপাতালে আসেননি৷ দুপুর বারোটা অব্দি  এস ডি এম ও নিকেন্দ্র দেববর্মা হাসপাতালে আসেন নি৷ কে করবে কার বিচার৷ যে হাসপাতালের অভিভাবক তিনি নিজেও সময় মতো হাসপাতালে আসে না, সেই হাসপাতালের অন্য স্টাফদের ফাকিবাজি করাটাই স্বাভাবিক বলে অনেকেরই অভিমত৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top