News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালায় পুলিশ ভেঙ্গে ফেলল চোলাই মদের ঠেক
Image

কাঞ্চনমালায় পুলিশ ভেঙ্গে ফেলল চোলাই মদের ঠেক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ পুলিশের সাব ইন্সপেক্টর  জামাইয়ের নাম ভাড়িয়ে চুলাই  মদ ব্যবসায়ী শশুরের শেষ রক্ষা হলো না৷   স্থানীয় বাজার ব্যবসায়ীরা হানা দিল মদ ব্যবসায়ীর মদের ঠেকে৷ ঘটনার বিবরণে জানা যায় ,গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চন মালা বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি করে আসছে সন্তোষ দেবনাথ নামে এক ব্যক্তি৷ স্থানীয় কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা একাধিকবার মদ ব্যবসায়ি সন্তোষ দেবনাথকে মদ ব্যবসা বন্ধ করার জন্য বলেআসছে৷ কিন্তু সন্তোষ দেবনাথ অবৈধ মদের ব্যবসা কোনভাবে ছাড়তে রাজী হয়নি৷ প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঞ্চনমালা সবজি বাজারে মদ বিক্রি করে চলেছে৷ মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মেয়ের জামাই ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত৷ আর তাই মেয়ের জামাইয়ের দাপট দেখিয়ে এতদিন অবৈধভাবে মদের ব্যবসা চালিয়ে আসছিল৷ বেশ কয়েকবার কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা সন্তোষ দেবনাথ এর মদের ব্যবসায় বাধা দিতে আসলে মেয়ের জামাই সাব ইন্সপেক্টরকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছিল৷তবে সন্তোষ দেবনাথ এর এই ধরনের কার্যকলাপ কোনভাবেই সহ্য হচ্ছিল না কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের৷ অবশেষে বুধবার রাতে স্থানীয় বাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে সন্তোষ দেবনাথের মদের ঠেকে অভিযান চালায়৷ বাজার ব্যবসায়ীরা  অভিযান চালিয়ে অনেকগুলো মদের বোতল এবং ড্রাম ভর্তি দেশি চোলাই মদ নষ্ট করে ফেলে৷ পরে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও টি এস আর বাহিনী ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে সন্তোষ দেবনাথের মদের ব্যবসার দৃশ্য দেখতে পেয়ে হতবাক৷  স্থানীয় বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সন্তোষ দেবনাথের এই মদের ব্যবসার কারণে কাঞ্চনমালা বাজার সহ বাজারের আশেপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে৷ তাই বাজার ব্যবসায়ীদের দাবি সন্তোষ দেবনাথ এর এই অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে আইন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top