News Flash

  • Home
  • দেশ
  • বাঁ হাটুতে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
Image

বাঁ হাটুতে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে গেলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ জুলাই (হি.স.): বাঁ হাটুতে অস্ত্রোপচারের পরে এসএকেএম হাসপাতাল থেকে বৃহস্পতিবারই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানকে পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। হাঁটাচলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে বলা হয়েছে।

গত সপ্তাহে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপ্টার প্রবলভাবে দুলতে থাকায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। সেসময় কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে, হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো।হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর হাঁটুতে তরল জমেছে। চিকিৎসা পরিভাষায় এই তরলকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় সেই ফ্লুইড।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর অপারেশনের বিষয়টি নিজে নজরে রাখছেন এসএসকেএমের অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়। এছাড়া ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাজেশ প্রামাণিক ও রেডিওলজি বিভাগের প্রধান ডাক্তার অর্চনা সিং রয়েছেন অপারেশনের নেতৃত্বে। অল্প সময়ের এই অস্ত্রোপচারে পর তিনি বাড়ি ফিরে জান । হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানকে পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। হাঁটাচলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে বলা হয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top