News Flash

  • Home
  • দেশ
  • মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা, ৫-দিনে পবিত্র গুহা দর্শন ৬৭ হাজারের বেশি পূণ্যার্থীর
Image

মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা, ৫-দিনে পবিত্র গুহা দর্শন ৬৭ হাজারের বেশি পূণ্যার্থীর

জম্মু, ৬ জুলাই (হি.স.): কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অমরনাথজির পবিত্র গুহা দর্শন এবং পূজার্চনা মসৃণভাবেই চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুন্যার্থী প্রতিদিন জম্মু ও কাশ্মীরে পৌঁছচ্ছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিগত ৫-দিনে ৬৭ হাজারের বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা দর্শন করেছেন। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, এই ৫-দিনের মধ্যেই ৬৭,৫৬৬ জন পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন ও পূজার্চনা করেছেন।

যাত্রাপথে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য জম্মু বেস ক্যাম্পে অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের জন্য নিয়মিত যোগ শিবিরের আয়োজন করা হচ্ছে। রামবান জেলা প্রশাসন অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধাও প্রদান করছে। সবমিলিয়ে মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। ৬২-দিন ব্যাপী এই তীর্থযাত্রার সমাপ্তি আগামী ৩১ আগস্ট।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top