News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেশ কয়েকটি দল এনডিএ-তে যোগ দিতে চায়, এনসিপি-র মাধ্যমে তা শুরু হয়েছে : অনুরাগ ঠাকুর
Image

বেশ কয়েকটি দল এনডিএ-তে যোগ দিতে চায়, এনসিপি-র মাধ্যমে তা শুরু হয়েছে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): দেশের উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি রাজনৈতিক দল এনডিএ-তে যোগ দিতে চায়, এনসিপি-র মাধ্যমে তা শুরু হয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমার বিশ্বাস, মহারাষ্ট্রের মন্ত্রিসভায় এনসিপি-র যোগদান রাজ্যের উন্নয়নে সাহায্য করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, এই রাজনৈতিক দলগুলি এনডিএ-তে যোগদান করে দেশের উন্নয়নের জন্য কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার প্রদান করবে।”

দীর্ঘ ৭৫ বছর পর জম্মু ও কাশ্মীর নিজস্ব অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “৭৫ বছর পর জম্মু ও কাশ্মীর নিজস্ব অধিকার ফিরে পেয়েছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিল করাই বুঝিয়ে দিচ্ছে যে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পেয়েছে এবং জম্মু ও কাশ্মীর পরিদর্শনকারী পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তথ্য দেখাচ্ছে যে, পাথর নিক্ষেপের ঘটনাও জম্মু ও কাশ্মীরে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top