News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরনো বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু শ্রমিকের, আসানসোলে ভাঙচুর তৃণমূল কার্যালয়
Image

পুরনো বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু শ্রমিকের, আসানসোলে ভাঙচুর তৃণমূল কার্যালয়

আসানসোল, ৩ জুলাই (হি. স.) : জীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ঠিকা শ্রমিকের। ঘটনা ঘিরে ধুন্ধুমার আসানসোল দক্ষিণের ডামরা এলাকায়। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়েও।

অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঠিকাদারের হয়ে পক্ষপাতিত্ব করেছেন। আর সেই রাগ গিয়ে পড়ে পার্টি অফিসের উপর।

সোমবার সকালে আসানসোলের ডামরা এলাকায় পুরনো বাড়ি ভাঙতে গিয়ে ছাদের চাঙর ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এক শ্রমিক। এই ঘটনার পর ওই শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

এরপর উত্তেজিত স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কার্যালয়ের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

এলাকাবাসীদের অভিযোগ, এক ঠিকাদার সংস্থার উদ্যোগে ওই এলাকায় একটি পুরানো জরাজীর্ণ বাড়ির ভাঙার কাজ চলছিল। সেই সময় ওই বাড়ির ছাদের চাঙরে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top