News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে পট পরিবর্তন নিয়ে নানা মুনীর নানা মত, শাহনওয়াজ বললেন গোটা দেশ মোদীজির পাশে রয়েছে
Image

মহারাষ্ট্রে পট পরিবর্তন নিয়ে নানা মুনীর নানা মত, শাহনওয়াজ বললেন গোটা দেশ মোদীজির পাশে রয়েছে

নয়াদিল্লি ও মুম্বই, ৩ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রাজনীতিতে আচমকা পট পরিবর্তন নিয়ে নানা মুনী নানা মত পোষণ করেছেন। মহারাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গে সোমবার বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, গোটা দেশ মোদীজির পাশে রয়েছে। পাটনায় বিরোধীদের বৈঠককে কটাক্ষ করে তিনি বলেছেন, “পাটনায় যাঁরা একত্রিত হয়েছিলেন তাঁদের অবস্থা দেখতে পাচ্ছেন। গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছে, এটা তো সবে শুরু। পাটনায় বিরোধীদের সমাবেশের প্রভাব মহারাষ্ট্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিহারে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনে আবারও ভালো ফল করবে বিজেপি।”

আবার ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও বলেছেন, “এটা তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়…তাঁরা পক্ষ না বদলালে ভালো হতো।” মহারাষ্ট্র ইস্যুতে এনসিপি-র যুব শাখার নেত্রী সোনিয়া দুহান বলেছেন, “এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আমরা শুধু বলতে চাই যে গোটা দল পওয়ার সাহাবের পাশে রয়েছে। পওয়ার সাহেব ছাড়া এনসিপি নেই। মহারাষ্ট্র দৃঢ়ভাবে পওয়ার সাহেবের পাশে দাঁড়িয়ে আছে…।”

উল্লেখ্য, রবিবাসরীয় দুপুরে আচমকাই কয়েকজন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলালেন পওয়ারের ভাইপো। আবার হলেন উপমুখ্যমন্ত্রী। যার জেরে এনসিপির ঘর ভেঙে গেল।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top