News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ত্রিপুরা সরকারের
Image

ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রত্যক নিহতের পরিবারগুলিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আজ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এদিন সমাজকল্যান ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে তিন লক্ষ নব্বই হাজার টাকার অনুমোদনপত্র তুলে দিয়েছেন। পাশাপাশি তিনি সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো চন্ডীপুরের বাসিন্দা বিদ্যাবাগী দেববর্মা ও নিকেন্দ্র দেববর্মার বাড়িতে গিয়ে ত্রিপুরা সরকারের তরফ থেকে উভয়ের পরিবারকে চার লক্ষ টাকার অনুমোদনপত্র তুলে দিয়েছেন।

এদিন টিংকু রায় বলেন, সরকার কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে  রয়েছে।পরিবারগুলোকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য ত্রিপুরা সরকারের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা করা হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তাও কিছু দিনের মধ্যেই প্রদান করা হবে।কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে ৭ জন মারা গিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের হাতে তিন লক্ষ নব্বই হাজার টাকার অনুমোদন তুলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের পরিবারের হাতে মহকুমা শাসক থেকে অন্তর্বর্তীকালীন দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল। পাশাপাশি আগামীদিনেও ত্রিপুরা সরকারের তরফ থেকে তাঁদেরকে সর্বপ্রকার সহযোগিতা করা হবে বলে  আশ্বাস দিয়েছেন তিনি।

তাছাড়া তিনি আরও বলেন, গত ২৫শে জুন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হয়েছিল। তাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অকালে প্রাণ হারিয়েছেন চন্ডীপুরের বিখরাই পাড়ার বাসিন্দা বিদ্যাবাগী দেববর্মা ও নিকেন্দ্র দেববর্মা। আজ তাঁদের বাড়িতে গিয়ে ত্রিপুরা সরকারের তরফ থেকে উভয়ের পরিবারকে চার লক্ষ টাকার অনুমোদন তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top