News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধবকে কটাক্ষ নারায়ণ রানের, উৎফুল্লের সঙ্গে বললেন ২০২৪ পর্যন্ত শিন্ডেই থাকবেন মুখ্যমন্ত্রী
Image

উদ্ধবকে কটাক্ষ নারায়ণ রানের, উৎফুল্লের সঙ্গে বললেন ২০২৪ পর্যন্ত শিন্ডেই থাকবেন মুখ্যমন্ত্রী

মুম্বই, ৩ জুলাই (হি.স.): মহারাষ্ট্র রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ রানে বলেছেন, “রাজ্যে এবং কেন্দ্রে বিজেপির সরকার আছে…উদ্ধব ঠাকরে চিন্তায় আছেন, তাঁর আর কিছুই বাকি নেই।”

একইসঙ্গে উৎফুল্লের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে বলেছেন, ২০২৪ পর্যন্ত একনাথ শিন্ডেই থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের সরকার শক্তিশালী থাকবে এবং ২০২৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন একনাথ শিন্ডে।” নারায়ণ রানে আরও বলেছেন, “নির্বাচন এগিয়ে আসায় অনেক এমভিএ (মহারাষ্ট্র আঘাড়ি) নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন। এর আগেও, পওয়ার সাহেব বলেছিলেন যে তাঁর দল শক্তিশালী কিন্তু এখন ৪০ জন তাঁকে ছেড়ে চলে গিয়েছে। বর্তমান সময়ে আবার দল গড়ে তোলা সহজ নয়।”

Releated Posts

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026

বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি প্রস্তুত ভারত, কমেছে বহিঃখাতের ঝুঁকি: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতের বহিঃখাত আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়েছে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক…

ByByNews Desk Jun 13, 2026

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Jun 13, 2026

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top