News Flash

Image

বাসন্তীতে খুন তৃণমূল কর্মী

বাসন্তী, ২ জুলাই (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী। মৃতের নাম জিয়ারুল মোল্লা (৪০)। তাঁর বাড়ি রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরীশখালি গ্রামে।
শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জিয়ারুলের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাতে বিশেষ কাজের জন্য ক্যানিংয়ে এসেছিলেন তিনি। ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাতরাখালি-ঘাগরামারি এলাকায় রাতের অন্ধকারে তাঁকে কেউ বা কারা গুলি করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় ঠিক মাথায় গুলি লেগেছে তাঁর। খবর যায় পুলিশে। বাসন্তী থানার পুলিশ গিয়ে জিয়ারুলকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে আসেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় চাতরাখালি-ঘাগরামারি এলাকায়।

এদিকে খবর পেয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষও ঘটনাস্থলে ছুটে আসেন। ক্যানিং হাসপাতালে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। জিয়ারুলের মৃত্যুকে শোকের ছায়া তাঁর পরিবারে। অনেকেই বলছেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এমনটা ঘটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Releated Posts

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গ বিভূষণ’ প্রত্যাহার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়…

ByBySandeep Biswas Aug 13, 2026

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top