News Flash

  • Home
  • দেশ
  • চোটের কারনে ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

চোটের কারনে ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২ জুলাই (হি. স.) : হেলিকপ্টার বিভ্রাটে চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তার জেরে এখন বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে বাইরে বেরতে বারণ করেছেন। পঞ্চায়েত ভোটে তাঁর পক্ষে এবারের মতন আর সশরীরে গিয়ে কোথাও প্রচার করা সম্ভব হবে না। তাই এবার সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা । বাড়িতে বসে মোবাইলে বক্তব্য রাখবেন তিনি। শুনবেন জনতা।

সভাতে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলাস্তরের শীর্ষ নেতারা। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতা। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে । কোচবিহারে, জলপাইগুড়িতে সভা করে ফেলেছেন । সেখান থেকে ফেরার সময়েই ঘটে বিপত্তি। আবহাওয়ার দুর্যোগের কারণে হেলিকপ্টারের মধ্যে পায়ে ও কোমরে চোট পান মমতা। তারপর কলকাতায় ফিরে সোজা এসএসকেএম হাসপাতাল। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকরা আপাতত তাঁকে বাইরে বেরতে বারণ করেছেন।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top