নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ কুমারঘাটে ফিরা রথের দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পরিবারের সঙ্গে জয়শ্রী এলাকায় দেখা করেন মন্ত্রী সান্তনা চাকমা৷৷কুমারঘাট মহকুমায় ফিরা রথের দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের ৷তার মধ্যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রী এলাকার স্থায়ী বাসিন্দা পিতা পুত্র দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল৷ পিতা রূপক দাস, পুত্র রোহন দাস৷ তাদের পরিবারের খোঁজ খবর নিতে আসেন মন্ত্রী সান্তনা চাকমা৷৷ মন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মৃত দুই ব্যক্তির নামে দু’’লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী সান্তনা চাকমা উনাদের পরিবারকে আরো অন্যান্য বিষয়ে সরকারি সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন৷৷

কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতদের পরিবারের সাথে দেখা করলেন মন্ত্রী সান্তনা চাকমা
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















